সাভারে নতুন ভোটার সংখ্যা প্রায় আড়াই লাখ
ঢাকার সাভারে খসড়া ভোটার তালিকায় ২,৫০,০০০ হাজার নতুন ভোটার অন্তর্ভূক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত খসড়া ভোটার তালিকায় দেখা যায়, সাভার পৌরসভার ৯ টি ওয়ার্ডে এবং ১২টি ইউনিয়নে মোট ৫,৯৮,৮৭৬ জন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০০১ সালে প্রকাশিত ভোটার তালিকায় সাভারে ভোটার সংখ্যা ছিল তিন লাখ ৫২ হাজার ১৭ জন।
গত পাঁচ বৎসরে সাভারে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫,৯৮,৮৭৬ জন হয়েছে।
ভোটার তালিকা প্রণয়নে ২১ জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার, ৩০০ সুপার ভাইজার এবং ১১৬৮ জন তথ্য সংগ্রহকারী কাজ করেছে।
এই খসড়া তালিকা সম্পর্কে কোন মন্তব্য বা আপত্তি থাকলে ২১ মে’র মধ্যে জানাতে হবে। এসব দাবি ও আপত্তি ছয় জুনের মধ্যে নিস্পত্তি করা হবে। আগামী ২৫ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
