হাইকোর্টে ১৯ আ.লীগ নেতার আগাম জামিন
সরকারের দায়ের করা অগ্নি সংযোগ মামলায় হাইকোর্ট বুধবার ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিদা তারেক দীপ্তিসহ ১৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে আগাম জামিন মঞ্জুর করেছেন।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ের করা জামিন আবেদনের শুনানির পর বিচারপতি এমএ রশিদ এবং বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোটের একটি ডিভিশন বেঞ্চ কেন আবেদনকারীদের নিয়মিত জামিন মঞ্জুর করা হবে না এই মর্মে সরকারকে কারণ দর্শাতে রুল জারি করেছেন।
রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের এই আদেশ বহাল থাকবে।
আবেদনকারীরা বুধবার হাইকোর্ট বেঞ্চের সামনে স্বশরীরে হাজির হয়ে জামিন চান।
বিরোধী দলের ডাকা ২৩ এপ্রিলের হরতাল কর্মসূচি চলাকালে পুলিশের দায়িত্বে বাধা দেওয়ার অভিযোগ এনে পল্লবী থানা পুলিশ মিরপুর এলাকার কমিশনার ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা তারেক দীপ্তি, ঢাকা মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার মকবুল হোসেনসহ ১৯ আওয়ামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
অ্যাডেভোকেট আব্দুল বাসেত মজুমদারের সহযোগিতায় অ্যাডভোকেট সৈয়দ আহমেদ রাজা আবেদনকারীদের পক্ষে এবং রাষ্ট্র পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান রহমান জাহিদ মামলা পরিচালনা করেন।
