ঝিনাইদহে আ’লীগ-বিএনপি সংঘর্ষ পুলিশসহ ১৪ আহত ॥ ৫ রাউন্ড গুলি
রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসদরে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে ছাত্র ও যুবদলকর্মীদের সংঘষে পুলিশসহ ১৪ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাড়ে ১২টার দিকে হরতালের সমর্থনে আওয়ামীলীগ নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে পৌর বাস টার্মিনালে পৌঁছুলে ছাত্র-যুবদলের ২০/২৫জন তাদের ওপর অতর্কীতে হামলা চালায়। প্রায় আধ ঘন্টা ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট ছোঁড়াছুড়ি চলে। এ সময় পুলিশ কনস্টেবল জুলফিকার আলী, আওয়ামীলীগের মোস্তাফিজ, মাসুদ, মারজেদ, কামাল, জয়নালসহ ১২ জন এবং যুবদলকর্মী জবেদ আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি চালায়।
