২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত

জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, এই রিপোর্ট পাওয়া পর্যন্ত নিউ মার্কেট এলাকায় ২০টি যানবাহন ভাংচুর করা হয়েছে।

পুরো জেলায় সকল বাস চলাচল বন্ধ থাকলেও রাস্তায় কিছু কিছু ছোট যানবাহন চলতে দেখা গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সকল ফ্লাইট ও ইন্টারসিটি ট্রেইন চলাচল স্বাভাবিক ছিল তবে যাত্রীর ভিড় ছিল কম বলে বিমানবন্দর্র ও রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানায়।

জেলার সকল শিক্ষা কেন্দ্র, শপিং মল, অভিজাত বিপনী বিতান ও অন্যান্য ব্যাবসায়ী কেন্দ্রগুলো বন্ধ ছিল।

চট্টগ্রাম বন্দরের ভিতরের কর্মকা- ছিল স্বাভাবিক তবে হরতাল চলাকালে কোন লড়ি ও ট্রাক চলাচল না করার কোন ধরনের পণ্য পরিবহন সম্ভব হয়নি।

শিতাকু-, বায়েজিদ, কালুরঘাট ও নাসিরাবাদসহ ছয়টি শিল্প কারখানার উৎপাদন কম হয়েছে এছাড়া মিল ও কারখানার উপস্থিতি ছিল কম।