কানসাট হত্যাকা- সরকারের চূড়ান্ত বর্বরতার নিকৃষ্টতম নজির: শেখ হাসিনা
সংসদে বিরোধীদলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যার জন্যে বর্তমান বিএনপি জামাত জোট সরকারকে দায়ী করেছেন।
তিনি কানসাট হত্যাকা-কে জোট সরকারের চূড়ান্ত বর্ববরতার নিকৃষ্টতম নজির বলে অভিহিত করেন।
শেখ হাসিনা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে দলমত নির্বিশেষে কানসাটের সাধারণ মানুষ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিল।
বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের উচিত ছিল শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা, কিন্তু বিএনপি জামাত জোট সরকার সমস্যার কোনো সমাধান না করে গায়ের জোরে মানুষের কন্ঠকে দমন করতে চাইছে।
শেখ হাসিনা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় কানসাটে এ পর্যন্ত শিশু ও বৃদ্ধসহ ২৪ জনকে হত্যা করা হয়েছে।
হাসিনা বলেন, যেহেতু বিদ্যুৎ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রধানমন্ত্রী নিজে, তাই তিনি কোনোভাবেই কানসাট হত্যাকা-ের দায় এড়াতে পারেন না।
শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি জামাত জোট সরকার নিজেরাই জনগণের ওপর বর্বরতা চালাচ্ছে।
তিনি বলেন, কানসাটে পুলিশের নির্মম নির্যাতনের হাত থেকে নারী, শিশু এবং বৃদ্ধসহ কেউই রেহাই পায়নি।
বিবৃতিতে শেখ হাসিনা বলেন, গত সাড়ে বছরে সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি।
তিনি অভিযোগ করেন, জনগণকে ধোঁকা দিয়ে বিদ্যুৎ লাইন বসানোর নাম করে ‘হাওয়া ভবন’ সিন্ডিকেট শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে।
সরকারের এসব অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়েই কানসাটের মানুষ হত্যাকা-ের শিকার হচ্ছে বলে শেখ হাসিনা উল্লেখ করেন।
শেখ হাসিনা কানসাটের মানুষের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, যারা বুকের রক্ত দিয়ে আন্দোলন করতে জানে তাদের হত্যা--দমন, নির্যাতন চালিয়ে রোখা যায় না।
শেখ হাসিনা অবিলম্বে কানসাটের মানুষের দাবি মেনে নেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে কানসাট ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে কানসাটে বিএনসপি ক্যাডারদের হামলায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন শেখ হাসিনা।
