২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট ইস্যুতে এসসিবিএ’র তদন্ত কমিটি গঠন: শনিবার কানসাট পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পুলিশের গুলিতে সাধারণ মানুষের নিহতের ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) বৃহস্পতিবার ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 06:04 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা বর্বরোচিত ওই পুলিশি হামলার নিন্দা করে বলেন, কানসাটে নিয়োজিত আইন প্রতিরক্ষা বাহিনী হাইকোর্টের আদেশ অমান্য করে নিরীহ মানুষ, নারী ও শিশুদের ওপর অত্যাচার চালাচ্ছে।

কানসাটকে একটি ‘মৃত্যু উপত্যকা’য় পরিনত করার অভিযোগ এনে বারের নেতৃবৃন্দ অতিসত্তর বিএনপি সরকারের পদত্যাগ দাবি করেন। এছাড়াও তারা ওই নৃশংস হত্যাকা-ের জন্য দায়ী পুলিশ সদস্যদেরও শাস্তি দাবি করেন।

বিখ্যাত আইনজ্ঞ ড. কামাল হোসনকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম, বার কাউন্সিল চেয়ারম্যান ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ, আব্দুল বাসেত মজুমদার, মোহাম্মদ ওযায়ের ফারুক, মাহবুবে আলম, এবিএম নুরুল ইসলাম, ড. এম জহির, এমডি রফিক ইসলাম মিয়া ও এএম আমিন উদ্দিন।

শনিবার কমিটি সমস্যাসংকুল কানসাট পরিদর্শনে যাবে।