২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে দুর্ভিক্ষের মতো অনাকাক্সিক্ষত বিপর্যয় সৃষ্টি হতে পারে: জাকের পার্টি চেয়ারম্যান

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, ডিজেল, সার, গ্যাস সংকট জনজীবনে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ডিজেল, সার ও বিদ্যুৎ সংকটের ইরি, বোরো ফলনে যে প্রভাব পড়েছে তাতে করে দেশে দুর্ভিক্ষের মতো অনাকাক্সিক্ষত বিপর্যয় সৃষ্টি হতে পারে।

শুক্রবার বিকেলে বনানীস্থ সচিবালয়ে জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আমীর ফয়সাল এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি এইচ আকবর।

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, দেশে দুর্ভিক্ষের মতো অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিলেও এ অবস্থা মোকাবিলায় সরকারের সমন্বিত কোন উদ্যোগ নেই।

তিনি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী, উগ্র মৌলবাদী অপশক্তি আজ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রায় চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দেশ ও জাতি স্বার্থবিরোধী এ অপশক্তি নির্মূলে জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে।