২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে নব নির্বাচিত এসিবিএ কমিটির শ্রদ্ধা জ্ঞাপন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড: এএম অমিনউদ্দিনের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নব নিযুক্ত কমিটি শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সাবেক এসসিবিএ’র সভাপতি ব্যারিস্টার রোকনোদ্দিন মাহমুদ, সাবেক এসসিবিএ’র সভাপতিক অ্যাড: আব্দুল বাসেত মজুমদার, সিনিয়র আইনজীবী অ্যাড: খন্দকার মাহবুব হোসেন ও সাবেক হাইকোর্ট বিচারক অ্যাড: এএফএম মেসবাউদ্দিন তাদের সঙ্গে ছিলেন।

তারা বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবক অর্পন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করবেন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ-সভাপতি আবদুল মান্নান খান শুক্রবার বিডিনিউজকে বলেন, এর আগে সকালে এসসিবিএ নেতাকর্মীরা বনানীতে বঙ্গবন্ধুর নিহত পরিবার বর্গের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, এসসিবিএ’র নবনিযুক্ত ১৪ জনের কমিটি টুঙ্গিপাড়া পরিদর্শন  করেন। গোপালগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরাও এসময় কর্মসূচিগুলো অংশ নেন।