গাইবান্ধার রিপন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের মাহমুদ হাসান রিপন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বানিত হওয়ায় গাইবান্ধায় বৃহস্পতিবার আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগ জেলা শাখার উদ্যেগে এই আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়। বিজয়ী মাহমুদ হাসান রিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
মিছিল শেষে শহরের দুই নং রেলগেটে অনুষ্ঠিত পথসভায় সাবেক প্রধানমন্ত্রী ও আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানানো হয়। আনন্দসভায় বক্তব্য রাখেন আমিনুজ্জামান রিংকু, তানজিমুল ইসলাম জামিল, মো. সেলিম মিয়া, সৈয়দ মো. ফরহাদ, দেবাশীষ রায় গোপাল, মঞ্জুরুল হাসান লিখন, মাহমুদুর রহমান রোশী।
পরে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা রং খেলায় মেতে ওঠেন।
