২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ - ৪ উপনির্বাচনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, বহাল আরো ২ জন

মািনকগਙ-৪ আসেনর উপিনবગাচন োথেক িবএনিপর এক িবেਨাহী পચাথગী তার নাম পચতઘাহার কের িনেয়েছন৷ তেব এখেনা চারদলীয় োজােটর আেরা িতনজন পચাথગী তােদর পચািথગতা বহাল োরেখেছন৷

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নাম প্রত্যাহারকারী একমাত্র প্রার্থীটি হচ্ছেন বিএনপি নেতা ও গুলশান ক্লাবের সভাপতি এসএম আব্দুল মান্নান।

বর্তমান ক্ষমতাসীন চারদলীয় জোটের সমর্থক নেতাদের মধ্যে যারা এখনো প্রার্থিতা বহাল রেখেছেন, তারা হলেন-  বিজেপি নেতা গোলাম সারোয়ার মিলন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন তুষার।

প্রত্যাহার সময়সীমার শেষ দিনে রোববার একজন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের কারণে বর্তমানে ওই আসনের উপনির্বাচনে সাতজন প্রার্থী থাকলো।

এছাড়াও যারা ওই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, তারা হলেন- নাগরিক কমিটির প্রার্থী মুশফিকুর রহমান হান্নান, কৃষক মোহাম্মদ সাদেক, সিরাজুল ইসলাম ও খলিলুর রহমান।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বে ১৪ দল ওই উপনির্বাচনে অংশ নিচ্ছে না।

আগামী ১৯ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।