২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসসিবিএ’র নির্বাচনে আইনজীবী ও জনগণের ঐক্যের বিজয় হয়েছে: ব্যারিস্টার আমির-উল-ইসলাম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার আমিরুল--উল--ইসলাম বৃহস্পতিবার বিরোধী দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের এসসিবিএ’র নির্বাচনে অর্জিত নিরঙ্কুশ বিজয়কে আইনজীবী ও জনগণের ঐক্যের বিজয় হিসেবে অভিহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 12:47 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বৃহস্পতিবার রাতে এসসিবিএ’র নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যারিস্টার আমির--উল--ইসলাম বলেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় বাস্তবায়ন করার পক্ষে কাজ করবে।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও কারচুপিহীনভাবে এসসিবিএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য সকল নির্বাচন যাতে এ রকম অবাধ, নিরপেক্ষ ও কারচুপিহীন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে জন্য এ ধরনের নির্বাচনের পরিবেশ আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমরা আশা করি দেশের জনগণের মধ্যে এ ধরনের ঐক্য সৃষ্টি হবে।

তিনি বলেন, যারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করতে চায় আমরা তাদের প্রকৃত চেহারা উন্মোচন করবো।

উল্লেখ্য, দু’দিনব্যাপী নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ ১৪টি পদের সবকটিতেই বিজয়ী হয়েছে।