সিইসি’র দুই পদে থাকার ওপর হাইকোর্টের জারিকৃত রুলের শুনানি আবারো পেছালো
বিচারপতি এমএ আজিজ একই সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও আপিল বিভাগের বিচারকের পদে আসীন থাকার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জারিকৃত রুলের ওপর নির্ধারিত শুনানি বুধবার সিইসি সময় চেয়ে আবেদন করার কারণে আবারো পিছিয়ে গেছে।
দেশের সর্বোচ্চ আদালতের ওপর আস্থার অভাব থাকার কারণে সুপ্রিম কোর্ট সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে সিইসি বিচারপতি আজিজের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
রুল জারির আটমাস পেরিয়ে যাওয়ার পর চলতি বছরের ২৮ ফেব্র“য়ারি বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বিভাগীয় বেঞ্চ ২১ মার্চ রুলের পরবর্তী শুনানির তারিখ হিসেবে ধার্য করেন।
২১ মার্চ বিচারপতি আজিজের কৌসুলি অ্যাডভোকেট ওয়াদুদ ভুইয়া রুলের বিরুদ্ধে এভিডেভিট জমা দেওয়ার জন্য আদালতের কাছে এক সপ্তাহ সময় প্রার্থনা করেন।
মামলাটিকে ২৮ মার্চের কসলিস্টে (নির্ধারিত দিনে নির্ধারিত মামলার শুনানির তালিকা) ৫৮ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। কসলিস্টের নিচে অবস্থান করায় সিইসি’র বিরুদ্ধে জারিকৃত রুলের শুনানি এদিন অনুষ্ঠিত হয়নি।
বুধবার মামলাটিকে কসলিস্টে ৪০ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত করা হয়। সিইসি’র অপর কৌসুলি অ্যাডভোকেট জয়নাল আবেদীন আদালতের কাছে আরো দু’দিন সময় প্রার্থনা করলে হাইকোর্ট বেঞ্চ সে আবেদন মঞ্জুর করেন।
বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ ২০০৫ সালের ১৮ জুন বিচারপতি আজিজ ও সরকারের ওপর একটি রুল জারি করেন। একই সাথে আপিল বিভাগের বিচারক ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে আদালত কারণ দর্শাতে তাদেরকে নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও অ্যাডভোকেট নাজনীন নাহার দিপু আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। বিচারপতি আজিজ একই সাথে দ্’ুটি সাংবিধানিক (প্রধান নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের বিচারক) পদ দখল করার বিরুদ্ধে একটি রুল জারি করতে আদালতে আবেদন করেন।
রিট আবেদনে আবেদনকারী বলেন, ২০০৫ সালের ২৩ মে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বিচারপতি আজিজ ইতোপূর্বে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নেওয়া শপথের শর্তাবলী লঙ্ঘন করেছেন।
আবেদনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনারের পদে আসীন থেকে বিচারপতি আজিজ সংবিধানের ৭, ২২, ৯৪, ৯৬, ৯৯, ১০৪, ১০৫, ১০৬, ১০৮, ১১১, ১১২, ১১৭, ১১৮, ১১৯, ১২৬, ১৪৭, ১৪৮ ধারার প্রস্তাবনা এবং সংবিধানের চতুর্থ শিডিউলের ছয় নং অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।
