২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় থাকতে চায় বলে সরকার সংস্কার চায়না: প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সাবের চৌধুরী

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় ফিরতে চায় বলে সরকার সংস্কারের ব্যাপারে বিএনপি আন্তরিক নয়’ বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বুধবার রাতে বিডিনিউজকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব বিষয়ে প্রধানমন্ত্রীর বুধবার রাজশাহীতে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি - জামাত জোট সরকার যে আদৌ সংস্কার বাস্তবায়নে আন্তরিক নয়, তা প্রধানমন্ত্রীর বক্তব্যে আবারও প্রমাণিত হলো। তিনি বলেন, সরকার একদিকে আলোচনার কথা বলছে। অন্যদিকে সংস্কারের বিরুদ্ধে কথা বলছে। সংলাপের মাধ্যমে সংকট সমাধানের বিষয়টি সরকার বিশ্বাসই করেনা। এ কারণে তারা সংস্কার নিয়ে ইচ্ছা করেই কালক্ষেপন করছে।

সাবের চৌধুরী বলেন, বিএনপি - জামাত জোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আবারও ক্ষমতায় থাকতে চায়। আর এই অশুভ প্রক্রিয়াকে অক্ষুণœ রাখার কথাই প্রমাণ হলো প্রধানমন্ত্রীর বক্তব্য ও সরকারের কর্মকাণ্ডের মাধ্যমে। কেননা সংস্কার মানলে তাদের ভোট কারচুপির প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।   

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির মহাসমাবেশে বলেন, বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবীর আদৌ কোনো প্রয়োজন নেই। সংস্কারের প্রস্তাব আওয়ামী লীগের একটি বাহানা মাত্র । তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায় চারদলীয় জোটের পক্ষেই যাবে। তাই আওয়ামী লীগ একের পর এক ইস্যু সৃষ্টি করার চেষ্টা করছে।

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গত ১২ ফেব্র“য়ারি সংসদে সংস্কার প্রস্তাব উত্থাপন করেন।

এরপর ২৮ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিরোধী দলের প্রতি সংস্কার ইস্যুতে আলোচনার জন্যে কমিটি গঠনের প্রস্তাব দেন। এরই পেক্ষিতে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ২০ মার্চ আলোচনার আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকে চিঠি দেন।

ওই চিঠির কিছু বিষয় উল্লেখ করে ২২ মার্চ আব্দুল জলিল মান্না ভূঁইয়ার কাছে চিঠি পাঠান।

এসব ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিএনপি আর কোনো ফিরতি চিঠি দেয়নি।