২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে বিচারক চুন্নুর বিচারিক কাজের উপর নিষেধাজ্ঞা বহাল

হাইকোর্ট মঙ্গলবার বিতর্কিত ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউর করিম খান চুন্নুর তার বিচারিক কাজের উপর নিষেধাজ্ঞা আদেশ বাতিল আবেদনের শুনানী গ্রহণ করলেও নিষেধাজ্ঞা আদেশ বাতিল করেনি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

আদালত চুন্নুর আবেদন গ্রহন  করে আগামী ১৭ এপ্রিল বিষয়টির মূল মামলার সাথে তা শুনানীর জন্য রেখে দেয়।

গত ১৩ ফেব্র“য়ারি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খায়রুল আলম পিপুল জনস্বার্থে এই রিট পিটিশনটি দায়ের করেন।

একই বেঞ্চ ক্ষমতাসীন বিএনপি’র রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের কারণে চুন্নুকে দুই সপ্তাহের জন্যে আদালতে বিচারকাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। সরকারি চাকুরী বিধিমালা লংঘনের দায়ে রেজাউল করিম খান চুন্নুর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা কেন নেয়া হবে না, এই মর্মে  হাইকোর্টের ওই বেঞ্চ সরকারের উপর একটি রুলনীশি জারি করেন।

হাইকোর্ট ১৩ ফেব্র“য়ারি ওই নিষেধাজ্ঞা চার সপ্তাহের জন্য বৃদ্ধি করেন।

১৪ ফেব্র“য়ারি চুন্নু স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। 

১৬ ফেব্র“য়ারি আপীল বিভাগ আপিল বাতিল করে  চুন্নুকে হাইকোর্টের শরনাপন্ন হওয়ার নির্দেশ দেন। ২২ মার্চ চুন্নু হাইকোর্টে নিষেধাজ্ঞা বাতিলের জন্য একটি পিটিশন দায়ের করেন। হাইকোর্ট শুনানির জন্য ২৮ মার্চ তারিখ নির্ধারন করেন।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাড. ইনায়েতুর রহিম। অন্যদিকে চুন্নুর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার ফকরুল ইসলাম।