২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আবারো ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে : ছাত্রদলের প্রতিনিধি সভায় তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্র“তি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বৃহ্স্পতিবার বাগেরহাটে অনুষ্ঠিত ছাত্রদলের প্রতিনিধি সভায় তিনি বলেন, সরকারের সাফল্য দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। এগুলো ছড়া-কবিতা আবৃত্তির মতো বারবার তুলে ধরতে হবে।

প্রতিনিধি সভায় যোগ দেওয়া ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। এর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছাত্রদলের গ্র“পিংয়ের চিত্র ফুটে ওঠে।

ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম এমপি। সভার উদ্বোধন করেন তারেক রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, পানি সম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ নাজিমউদ্দিন আলম, সাংসদ এমএএইচ সেলিম, নূরুল ইসলাম দাদু, ছাত্রদল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু।

বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে দিনব্যাপি অনুষ্ঠিত ওই সভায় খুলনা বিভাগের ১২টি সাংগঠনিক জেলার দুই হাজার ৫১৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তারেক রহমান উদ্বোধনী ভাষণে দেশ থেকে দুর্নীতি নির্মূলের প্রতিশ্র“তি ব্যক্ত করে বলেন, গত নির্বাচনে দেশ থেকে সন্ত্রাস নির্মূলে প্রতিশ্র“তি দিয়েছিলাম, তা পূর্ণ করেছি। বিএনপি আগামীতে আবারো ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে। এ প্রতিশ্র“তির কথা দেশের প্রতিটি মানুষের কানে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, একমাত্র বিএনপিই গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং বিএনপি তা প্রমাণ করেছে। খালেদা জিয়ার পক্ষেই সম্ভব নকলমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

প্রধান অতিথি তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ছাত্রদলকে তাদের আদর্শ সমুজ্জল রাখতে হবে। দেশ গড়ার কাজে ছাত্রদের এগিয়ে আসতে হবে।