প্রধানমন্ত্রী’র সাথে ভারতীয় ভাইস প্রেসিডেন্ট শ্রী বাইরন সিং শেখাওয়াত’র সাক্ষাত
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভারতের ভাইস প্রেসিডেন্ট শ্রী বাইরন সিং শেখাওয়াত এর সাথে তার বাসভবনে সাক্ষাত করেছেন।
প্রধানমন্ত্রী ভারতে তিন দিনের সরকারি সফরে রয়েছেন। সরকারি সূত্র জানায়, শ্রী শেখওয়াত তার বাসভবনে খালেদা জিয়াকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে জাতিগত এবং সংস্কৃতিগত ঘনিষ্ট সম্পর্কের কথা স্মরণ করেন।
“দুই নেতা এসময় দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বৃহত্তর সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি, মানুষে মানুষে আন্তরিকতার সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রায় আধা ঘন্টা ধরে তাদের মধ্যে আলোচনা চলে।
