২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের বিষয়ে বিএনপির চিঠি ইতিবাচক: ১৪ দল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল বলেছে, সংস্কার ইস্যুতে বিএনপি’র দেওয়া চিঠি একটি ইতিবাচক দিক। এটি জনগণের প্রাথমিক বিজয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 03:27 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের ইস্যুতে আলোচনার জন্যে দেওয়া চিঠির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মঙ্গলবার এক প্রেসব্রিফিং- এ একথা বলেন। ১৪ দলের বৈঠক শেষে অনুষ্ঠিত ওই ব্রিফিং- এ তিনি বলেন, এ চিঠিতে অনেক ইতিবাচক দিক রয়েছে।

১৪ দলের পক্ষ থেকে চিঠির জবাব দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগ নেতা বলেন, এ ব্যাপারে বুধবার ১৪ দলের বৈঠক হবে। আমরা ওই বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

গত সংসদ অধিবেশনে যোগ দিয়ে আওয়ামী লীগ ১৪ দলের পক্ষে ওই সংস্কার প্রস্তাব উত্থাপন করে। সংস্কার প্রস্তাব না মানলে তারা সংসদে যাবে না বলেও হুমকি দেয়।

ওই অধিবেশনেই প্রধানমন্ত্রী আলোচনার জন্যে কমিটি গঠনের প্রস্তাব করেন।

সর্বশেষ বিএনপি মহাসবিচ আব্দুল মান্নান ভূঁইয়া সোমবার সন্ধ্যায় ১৪ দল সমন্বয়ক আব্দুল জলিলের কাছে ওই চিঠি পাঠায়।