২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপির ২ প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় সুবিধা পাবে ১৪ দল

রাজশাহীতে ২৩ মার্চ অনুষ্ঠেয় আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থকদের দু’টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থকদের একটি যৌথ প্যানেল অংশগ্রহণ করছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

১৪ দল সমর্থিত আইনজীবীদের সংগঠন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’র প্যানেলে সভাপতি পদে জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে হামিদুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির দু’টি গ্র“প-- ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ এবং ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ঐক্য পরিষদ’ যথাক্রমে মজিবুর রহমান তালুকদার--জমসেদ আলী প্যানেল এবং নাজমুস সাদাত--এনামুল হক প্যানেল নামে নির্বাচনে অংশ নিচ্ছে।

বিএনপি সমর্থক আইনজীবীরা সর্বশেষ গত বছর অনুষ্ঠিত নির্বাচনে একটি প্যানেলে নির্বাচনে অংশ নিয়েও তারা মাত্র পাঁচটি পদে জয়লাভ করে।

১৪ দল সমর্থক আইনজীবীরা গতবছর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রধান পদগুলোতে জয়লাভ করে।

সূত্র জানায়, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বিবদমান উভয় গ্র“পকে সমর্থন দিচ্ছেন।

অপরদিকে মন্ত্রী আমিনুল হক ও রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনুর মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদও সমিতির নির্বাচনে প্রভাব ফেলবে বলে সূত্র জানায়।