নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ চায়না আ’লীগ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার বলেছেন, বিরোধী দল সন্ত্রাস, নৈরাজ্য ও কারচুপির মধ্যে দিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে চায় বলে নির্বাচনে সেনাবাহিনী মোতায়নে বিরোধীতা করছে।
তিনি বলেন, আ’লীগ র্যাবের পরে এবার সেনাবাহিনীর পেছনে লেগেছে। তারা নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি চায়না কারন তারা যেকোন মূল্যে বা যেকোন পদ্ধতি অবলম্বন করে ক্ষমতায় আসতে চায়।
বেগম জিয়া বলেন নির্বাচনে শান্তিপূর্ণ এলাকা, স্বাধীন এবং নিরপেক্ষ ধারায় নির্বাচনের জন্য সেনাবাহিনী নিয়োগ করলে জনগণ শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারবে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার পাবনার সুজানগর উপজেলার মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং বেড়া উপজেলার কাজিরহাট স্কুল মাঠে পৃথক ভাষণ দেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী কিন্তু আ’লীগ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু হরতাল, নৈরাজ্য, বিশৃঙ্খল এবং হরতালের নামে বাস এবং ট্রেনে নিরীহ জনগণকে বিপর্যস্ত করে তুলেছে।
বেগম জিয়া আবারও বিরোধী দলের সংস্কার প্রস্তাবকে “অযৌক্তিক বলে দাবি করেছেন। “ইতোপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিন তিনটি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেই ১৯৯৬ সালে বিরোধীদল ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন তারা এই প্রস্তাবের নামে অযৌক্তিক দাবি করছে, তিনি বলেন।
প্রধানমন্ত্রী বলেন শীর্ষ নেতা সহ সকল বোমাবাজদের ধরার কারনে আ’লীগ খুশি হতে পারছেনা।“কিন্তু তাদের সরকার কোন সন্ত্রাসী বোমাবাজকে ক্ষমা করবেনা।
সুজানগর উপজেলা বিএনপি সভাপতি আবদুল লতিফ মাস্টারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র নেতা স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী এবং স্থানীয় আইনজীবি সেলিম হাবিব রেজা এবং সিরাজুল ইসলাম সরদার। বেড়া উপজেলার জনসভায় উপজেলা বিএনপি সভাপতি আনিসুর রহমান সভাপতিত্ব করেন।
