বুধবার শহীদ কমরেড তাজুল দিবস
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বুধবার শহীদ কমরেড তাজুল দিবস পালন করবে।
স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে ১৯৮৪ সালের ১ মার্চ দেশের ১১ টি শ্রমিক সংগঠন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ও জাতীয় নিতম মজুরিসহ পাঁচ দফা দাবিতে এবং ১৫ দল ও সাত দল সামরিক আইন প্রত্যাহার করে গণতন্ত্র প্রতিষ্ঠার পাঁচ দফা দাবিতে হরতাল আহ্বান করে।
ওই হরতালের সমর্থনে আগের দিন রাতে আদমজি জুট মিল এলাকায় মিছিল বের করলে তৎকালীন সরকারি বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা তাজুল ইসলামসহ আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়।
পরে ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমরেড তাজুল মারা যায়।
সিপিবি তাজুলের ২১তম মৃত্যুবার্ষিকীকে শহীদ কমরেড তাজুল দিবস হিসেবে পালন করবে। এ উপলক্ষ্যে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কমরেড তাজুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
