আ.লীগ নেতা হানিফের শারীরিক অবস্থার উন্নতি
ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাবেক মেয়র মোহাম্মদ হানিফের শারীরিক অবস্থা আগের চাইতে উন্নতির দিকে। থাইল্যান্ডের বামুরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসকরা একথা জানিয়েছেন।
মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মোহাম্মদ হানিফকে হাসপাতালে দেখে এসে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
তিনি জানান, তিনি হানিয়ের চিকিৎসক ও আত্মীয়-স্বজনের সাথে কথা বলেছেন। আ.লীগ নির্বাহী কমিটির সদস্য একেএম রহমতুল্লাহ, হানিফের স্ত্রী ফাতেমা এবং তার সন্তান আ.লীগ মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন সেসময় উপস্থিত ছিলেন।
এদিকে সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালের ডাক্তাররা সাফল্যের সাথে আ.লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের বাইপাস সার্জারি সম্পন্ন করেছে বলে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
