২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল আইনজীবী সমিতি’র নির্বাচনে বিএনপি ১১টি এবং আওয়ামীলীগ ৬টি পদে জয়লাভ করেছে

টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতিসহ ১১টি পদে এবং আওয়ামীলীগ ও জাতীয় পার্টি সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক, ও দুই সহ-সভাপতিসহ ছয়টি পদে জয়লাভ করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ীর মধ্যে রয়েছেন সভাপতি-মো. আরফান আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক- শামীম চৌধুরী দয়াল এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইদুর রহমান স্বপন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ীর মধ্যে রয়েছেন, সহ সভাপতি নিরোজা বেগম ও মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম হাসেম ও যুগ্ম সম্পাদক মো. সেলিম রেজা।