নেত্রকোনা মদন উপজেলায় আওয়ামীলীগ-বিএনপি সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা
নেত্রকোনার মদন উপজেলার কাটকাইল ইউনিয়নের জয়পাশা বাজারে কৃষকলীগ ও বিএনপি একই স্থানে সভা আহবান করায় শুক্রবার সকাল থেকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের সংগঠক নাজিম উদ্দিন তালুকদারের ইন্তেকালে কৃষকলীগ জয়পাশা বাজারে শুক্রবার একটি স্মরণসভার আয়োজন করে এক সপ্তাহ ধরে মাইকিং করে আসছিল। পরে বিএনপি একই স্থানে সভা আহবান করে মাইকিং করে।
এ অবস্থায় এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে প্রশাসন সভাস্থল ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।
আওয়ামী লীগ ১৪৪ ধারা জারির তীব্র নিন্দা জানিয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
