২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা ইস্যুতে হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলের শুনানি বৃহস্পতিবার

ভোটার তালিকা প্রণয়ন ইস্যুতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলের শুনানি বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের ফুলকোর্টে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

প্রধান বিচারক সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে আদালতের আপিল বিভাগে ওই দিনের বিচার তালিকার প্রথম আইটেম হিসেবে এ মামলাটিকে রাখা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ২৩ ফেব্রুয়ারি বিভাগের ছয়জন বিচারকেরই উপস্থিতিতে আবেদনটির শুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন ।

আপিল বিভাগের বিচারক এমএম রুহুল আমীন অসুস্থতার কারণে ওই দিন আদালতে অনুপস্থিত থাকায় সুপ্রিম কোর্ট ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটির শুনানি মুলতবি করেন।

৫ ফেব্রুয়ারি, মূল আপিল আবেদনের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজের দায়েরকৃত একটি সম্পূরক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিভাগের ছয় বিচারকের পূর্ণ আদালতে শুনানি অনুষ্ঠানের জন্যে ১৯ ফেব্রুয়ারিকে শুনানির দিন হিসেবে ধার্য্য করেছিলেন।

২০০০ সালের তৈরীকৃত ভোটার তালিকাকে ভিত্তি ধরে নির্বাচন কমিশনের পরবর্তী সাধারণ নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন করা উচিত, এমন একটি নির্দেশসহ হাইকোর্টের তিনটি পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এ আবেদন দাখিল করে। হাইকোর্টের ওই নির্দেশে বর্তমান ভোটার তালিকায় ১৮ বছর ও তার বেশি বয়সের সকল নাগরিকের নাম সংযোজন যারা মৃত্যুবরণ করেছে তাদের নাম বাদ দেওয়ার জন্যে বলা হয়। এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের উচিত হাইকোর্টের পূর্ণ রায়টি গণমাধ্যমে প্রকাশ করা।

সম্পূরক আবেদনে মূল আবেদনের শুনানি স্থগিতের অনুরোধ করা হয়।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট টিএইচ খান ও অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ মামলাটি পরিচালনা করার কথা রয়েছে। রিট আবেদন কারীর পক্ষে আদালতে অবস্থান নেবেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।