২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সার ও ডিজেলের দাবিতে জাপা’র বিক্ষোভ, পুলিশি বাধা

সার, ডিজেল ও বিদ্যুতের দাবিতে ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টি (এ) বুধবার ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ মিছিল করে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করতে গেলে কার্যালয়ের দক্ষিণ গেটে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা রাস্তা অবরোধের ঘোষণা দিলে পুলিশ তাদের ধাওয়া করে।

এরপর তারা শহরের চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম, জাপা নেতা অ্যাডঃ আব্দুল করিম আবু হোসেন, আইয়ুব আলী খান, নূরে আলম বাবলু, যুব সংহতি নেতা শ্যামল কুমার ঘোষ ও ছাত্র সমাজের নেতা রেজাউর রাজী স্বপন প্রমূখ।

বক্তারা সার, ডিজেল ও বিদ্যুতের অব্যবস্থার জন্যে সরকারের সমালোচনা করে অবিলম্বে পদত্যাগ দাবি করেন।