নরসিংদীতে পুলিশ হেফাজতে খুনের মামলার আসামি গুলিবিদ্ধ
নরসিংদীর শিবপুর উপজেলার আধগাটিয়া গ্রামে বুধবার গভীর রাতে পুলিশ হেফাজতে আবদুল্লাহ (২৬) নামে চার খুনের মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
শিবপুরের ভবতের কান্দী গ্রামের আ. আজিজের পুত্র চার খুনের মামলার আসামি আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে গাজীপুর থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তার করতে অধগাটিয়া গ্রামে গেলে তার সহযোগীদের গুলিবর্ষণে আব্দুল্লাহ ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
