পররাষ্ট্রমন্ত্রীর সাথে ক্রাউলির সাক্ষাত
ঢাকায় সফররত মার্কিন কংগ্রেসম্যান জোসেফ এফ ক্রাউলি বুধবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে সাক্ষাত করেছেন। বৈঠকে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আলোচনায় আহমদীয়া ইস্যুসহ ও সংখ্যলঘূদের বিভিন্ন বিষয়ও স্থান পেয়েছে বলে মোরশেদ খান সাংবাদিকদের জানান।
গত বছরের সেপ্টেম্বরে শেষবার যখন ক্রাউলি বাংলাদেশ সফরে এসেছিলেন, তখনকার তুলনায় বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
