পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত না করতে পারলে ক্ষমতা ছেড়ে দিন: চরমোনাই পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ মো. ফজলুল করীম পীর সাহেব চরমোনাই মঙ্গলবার জনগণ ও কৃষকদের চরম ভোগান্তির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চরমোনাই’র বাৎসরিক মাহফিলের তিন বর্গ কি.মি ব্যাপী প্যান্ডেলের কাজ পরিদর্শনকালে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, যারা ক্ষমতায় থাকা বা আসার স্বপ্নে বিভোর সেই কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী কৃষক ও খেটে খাওয়া মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ভোটের রাজনীতি ও আগ্রাসী শক্তির তাবেদারিতে মেতে উঠেছে।
চরমোনাই পীর সরকারকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলেছেন। অন্যথায় তিনি তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
