২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ নিয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ফরিদপুরে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করাকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ঘড়ির কাটায় ১২টা এক মিনিট হওয়ার সাথে সাথে জেলা প্রশাসক মো. নাসিরউদ্দিন খান পুষ্পমাল্য অর্পণের সময়ই শহীদ বেদিতে কার আগে কে ফুল দেবে এ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। উভয় সংগঠনই স্লোগান- পাল্টা স্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে উভয় সংগঠনের নেতা কর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়। এতে উভয় সংগঠনের ৫/৬জন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় উপস্থিত সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।