সার সংকটের জন্য মিডিয়াকে দায়ী করায় সরকারের নিন্দা করেছেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রোববার বলেছেন, সরকার সময়মত পদক্ষেপ গ্রহণ না করায় দেশ সার, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সম্মুখীন হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘সরকার যদি যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে পরিস্থিতি এতদূর গড়াতো না’। সরকার সংকটের জন্য মিডিয়াকে দায়ী করায়, তিনি তীব্র নিন্দা প্রকাশ করেন।
‘মিডিয়া এই সংকট সৃষ্টি করেনি, উল্টো মিডিয়াতে সংবাদ প্রকাশ সংকট সমাধানে কাজ করবে।
তিনি প্রশ্ন করেন কিভাবে তারা বলে দেশে সার, বিদ্যুৎ ও জ্বালানির কোন সংকট নেই।
জাতীয় পার্টির ১লা মার্চ অনুষ্ঠিতব্য মহাসমাবেশ উপলক্ষে সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এরশাদ বলেন, নিত্য প্রয়োজনীয় দব্যের মূল্য বৃদ্ধি এবং কৃষকদের জ্বালানি ও সার সরবরাহ করতে ব্যার্থ হওয়ায় সরকারের জনপ্রিয়তা দ্রুত কমছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, তারা এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলতে ব্যার্থ হয়েছে।
তিনি বলেন বিরোধী দল আওয়ামী লীগের আন্দোলন জনসমর্থন অর্জন করতে ব্যার্থ হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপির ব্যার্থতার পর জনগণ বিকল্প অনুসন্ধান করছে। তার দলের ভবিষৎ কর্মসূচী ১লা মার্চের মহা সমাবেশ থেকে ঘোষণা করা হবে বলেও এরশাদ উল্লেখ করেন।
মতবিনিময়কালে দলের চেয়ারম্যনের সাথে উপস্থিত ছিলেন, কাজী জাফর আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং রুহুল আমিন হাওলাদার।
