২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিরোধী জোটের ১ মার্চের সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা

বন্দরনগরী চট্টগ্রামের ১ মার্চের মহাসমাবেশকে ঘিরে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রচার অভিযানের অংশ হিসেবে বিরোধী জোটের বিভাগীয় প্রতিনিধিদের বৈঠক শনিবার বন্দরনগরী চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার সভাপতিত্ব করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, বীর বাহাদুর এমপি, গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এম এ মান্নান এবং আক্তারুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন।

বৈঠকে জোট নেতৃবৃন্দের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ১৪টি জেলার বিরোধী জোট ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

মহাসমাবেশ সফল করতে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে উত্থাপিত দাবি মেনে নিতে সরকারকে চাপ দিতে বৈঠকে বক্তারা কৌশল নিয়ে আলোচনা করেন।

বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।