দেওয়ানী বিচার ব্যবস্থা সংস্কারে সংসদে বিল পাস
দেওয়ানী বিচার ব্যবস্থায় সংস্কারের জন্যে ‘কোড অব সিভিল প্রসিডিওর (সংশোধন) বিল ২০০৬সহ মঙ্গলবার তিনটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ওয়াক আউটের পর তাদের অনুপস্থিতিতে বিল তিনটি পাস করা হয়।
পাসকৃত অন্য বিল দু’টি হলো ‘বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (সংশোধন) বিল ২০০৬ এবং আদালত সংস্কার বাস্তবায়ন (সহায়ক বিধান) (সংশোধন) বিল ২০০৬।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বিল তিনটি পর্যায়ক্রমে সংসদে উপস্থাপন করেন।
আলোচনায় অংশ নেন একমাত্র কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী।
বিলের ওপর সংশোধনী প্রস্তাব আনা সাংসদের অনুপস্থিতির কারণে বিল তিনটি কন্ঠ ভোটে সংসদে পাস হয়।
কোড অব সিভিল প্রসিডিউর (সংশোধন) বিলের ব্যাপারে আইন মন্ত্রী বলেন, দেওয়ানী বিচার ব্যবস্থার সংস্কারে বিল পাস করার ফলে দেওয়ানী মামলা ও এর আপিল নিষ্পত্তি দ্রুততর হবে।
