২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: দিনাজপুরে আব্দুল জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার এবং সিইসিসহ নবনিযুক্ত দুই কমিশনারকে অপসারণ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 01:31 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

দিনাজপুর নাট্য সমিতি হলে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ১৪ দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনাজপুরে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

রংপুর অঞ্চলের আটটি জেলার ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাসদের (ইনু) সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণফোরামের পংকজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন, আসাদুর রহমান, ন্যাপের নুরুল হকসহ ১৪ দলের সংশ্লিষ্ট আটটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।