প্রধানমন্ত্রী রোববার পাকিস্তান যাচ্ছেন; অমিমাসিংত কোনও সংকট আলোচনা প্রস্তাবে থাকছে না
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানের ইসলামাবাদে তিন দিনের সফরে শুক্রবার দুপুরে ঢাকা ত্যাগ করবেন।
আটকে পড়া পাকিস্তানীদের প্রত্যাবর্তন সংক্রান্ত কোনও অমিমাংসিত ঝামেলাপূর্ণ ইস্যু এবারের আলোচনা প্রস্তাবে আসবে না।
তবে এ সফরকালে কৃষি গবেষণা, রপ্তানি উন্নয়ন এবং পর্যটন বিষয়ে তিনটি সমঝোতা সারক সাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বৃহস্পতিবার প্রধান মন্ত্রীর পাকিস্তান সফরের বিষয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
সফরকে “খুব গুরুত্বপূর্ণ” আখ্যায়িত করে হেমায়েতউদ্দিন বলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ শনিবার তাদের আনুষ্ঠানিক বৈঠকে ‘প্রধানত’ দুই দেশের বানিজ্যিক সম্পর্ক, বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং কৃষিখাত এবং পাকিস্তানী বাজারে নয় ক্যাটেগরিতে ৭৩টি বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বিষয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্র সচিব জানান, “দুই দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনার পূর্বে একটি একান্ত বৈঠকেও বসবেন”।
তিনি বলেন, পাকিস্তানী নাগরিকদের প্রত্যাবর্তনের এবং যৌথ সম্পত্তি বন্টনের বিষয়গুলোও আলোচনা হতে পারে। তবে এ ব্যাপারে সরসরি কোনও প্রশ্নের জবাব এড়িয়ে যান হেমায়েতউদ্দিন। এছাড়াও ২০০৫ সালের ডিসেম্বর মাসে ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের হংকং বৈঠকে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গটিও এড়িয়ে যান।
কিছু সংখ্যক আটকে পড়া পাকিস্তানিকে নতুন ভোটার তালিকার অন্তর্ভূক্ত করার পর তাদের অবস্থানের ওপর তার কিভাবে প্রভাব ফেলবে এমন একটি প্রশ্নেও পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন সাংবাদিকরা।
তবে তিনি বলেন, আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তানের সার্বিক বিষয়াবলী ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় স্থান পাবে।
সার্ক এর নতুন চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। ৪৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে ৩২ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সাথে যাচ্ছে।
রোববার প্রধানমন্ত্রীর সম্মানে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের দেওয়া এক মধ্যাহ্নভোজে যোগ দেবেন তিনি। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে শনিবার একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন।
সফরকালে খালেদা জিয়া সাম্প্রতিক ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রান শিবির পরিদর্শন করবেন। এছাড়াও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সদস্যদের সাথেও তার বৈঠকের কর্মসূচি এ সফরসূচিতে রয়েছে।
