প্রবীণ রাজনীতিক মিজান চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রবীণ রাজনীতিক মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকার্ত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এক শোকবাণীতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন।
তথ্য বিবরণীতে জানানো হয়, আমাদের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে মিজানুর রহমান চৌধুরীর বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তার শোকবাণীতে বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন ছাড়াও তিনি একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে এদেশে গণতন্ত্র চর্চায় ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী বলেন, মরহুম মিজানুর রহমান চৌধুরী তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সহনশীলতা ও যুক্তিবাদিতার অনুশীলন করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ নেতার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় শূন্যতার সৃষ্টি হলো।
