২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে ঢাকা আসছে ইইউর নির্বাচন পর্যবেক্ষকদের দ্বিতীয় দল

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দ্বিতীয় দলটি এ মাসের শেষে ঢাকা আসছে। দলটি দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচন পর্যবেক্ষণের কাজে যুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশন(ইওএম) এর প্রেস অফিসার সারাহ ফ্রেজলি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বিতীয় দলটি ডিসেম্বরেই বাংলাদেশে পৌঁছাবে।

এ প্রতিনিধি দলে কতজন সদস্য থাকবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আগামী দুুই একদিনের মধ্যে চূড়ান্ত হবে।

নতুন পর্যবেক্ষক দলের কর্মকান্ড সম্পকে জানতে চাইলে সারাহ বলেন, ইইউ ইওএমের মূল দলের

সদস্যরা ছাড়া নির্বাচন পর্যবেক্ষকদের সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত সফর করবেন। তারা বিভিন্ন এলাকা ঘুরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি জানান, গত দুদিনে মূল দলের সদস্যরা গত দুদিনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও তারা ইওএমের নতুন দপ্তরের আনুষাঙ্গিক কর্মকান্ড সেরেছেন।

জানা গেছে, ইইউর নির্বাচন পর্যবেক্ষকদের দ্বিতীয় দলে প্রায় ৪০ জন সদস্য থাকছেন।

ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মকর্তাদের তিন ধাপে বাংলাদেশে আসছেন। এর মধ্যে গত ১৭ ডিসেম্বর ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সদস্য আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডরফের নেতৃত্বে ১০ সদস্যের মূল দলটি ঢাকায় এসেছেন। মূল দলটি দীর্ঘমেয়াদে অর্থাৎ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজ করবে। এরপর আসা ৪০ সদস্যের দলটিও হবে দীর্ঘমেয়াদী। আর নির্বাচনের এক সপ্তাহ কাজে যোগ দেবে ১৩০ সদস্যের স্বল্পমেয়াদী নির্বাচন পর্যবেক্ষক দলটি। এদের মধ্যে ১০০ জন বাংলাদেশের বাইরে থেকে আসবেন। আর বাকী ৩০ জন যোগ দেবেন ঢাকায় কর্মরত বিভিন্ন ইউরোপীয় দেশের মিশন থেকে।

ইসির কর্মকর্তা জানান, নির্বাচনের তিনদিন পর ইইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন তাদের প্রাথমিক প্রতিবেদন দেবে। আর চূড়ান্ত প্রতিবেদন দেবে নির্বাচনের তিনমাস পর।