হাওয়া ভবনে খালেদা রওশন বৈঠক
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাতে হাওয়া ভবনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে।
বুধবার রাত সাড়ে নয়টা থেকে প্রায় সোয়া এক ঘণ্টার এ বৈঠকে দু’পক্ষের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তবে বিস্তারিত কিছু জানা যায়নি।
হাওয়া ভবনের একটি সূত্র জানিয়েছে, রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশের চার দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া বৈঠকে বৃহত্তর রংপুরের আসনগুলোতে বিএনপির অবস্থান সম্পর্কে পার্টির নেতারা অবহিত হয়েছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া উপস্থিত ছিলেন। অন্যদিকে জাতীয় পার্টির পক্ষে ছিলেন রাজিয়া ফয়েজ, শওকত হোসেন নীলু, ঈসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
এর আগে মঙ্গলবার রাতে জেপি চেয়ারম্যার আনোয়ার হোসেন মঞ্জুও বিএনপি চেয়ারর্পাসনের সঙ্গে সাক্ষাৎ করেন।
