২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ইউরোপীয় কমিশনের নির্বাচন পর্যবেক্ষক দলের তিন সদস্যের প্রতিনিধিদল বুধবার দুপুরে মগবাজারের জামায়াত কার্যালয়ে আমীর মতিউর রহমান নিজামীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৈঠকে তারা আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা করেন।

বৈঠকের পর প্রতিনিধিদলের প্রধান ক্রাউন ম্যানস প্রস সাংবাদিকদের বলেন, “নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আমরা জামায়াতের আমীরের সঙ্গে কথা বলেছি। ইউরোপীয় কমিশন এদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করে।”

তিনি আরও বলেন, “আমরা অগ্রবর্তী দল হিসেবে বাংলাদেশে আছি। বিভিন্ন দলের সঙ্গে কথা বলবো।”

মতিউর রহমান নিজামী বলেন, পর্যবেক্ষক দলকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম কামারুজ্জামান।