সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে উপদেষ্টারা বৈঠকে
রাজনৈতিক সংকট ও অচলাবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে টানা তৃতীয় দিনের মতো বঙ্গভবনে বৈঠক করছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে সকাল ১১টার পর শুরু হওয়া এ বৈঠকে উপদেষ্টা ইয়াসমীন মুর্শেদ ছাড়া অন্য সবাই উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকারও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার রাতে বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় দিনের বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, প্রধান দুই জোট ঘোষিত দাবি দাওয়া নিয়ে তারা আলোচনা করছেন।
