২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে যারা প্রার্থী হতে পারবেন না

নির্বাচন কমিশন মঙ্গলবার সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর বিভিন্ন ধারা-উপধারা ব্যাখা করে নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতার বিষয়গুলো তুলে ধরেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং তাঁর বয়স কমপক্ষে ২৫ বছর হলেই তিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করবেন।

পাশাপশি প্রার্থীদের অযোগ্যতার মধ্যে অন্যতম হলো-উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষণা বা দেউলিয়া হওয়া, অন্যদেশের নাগরিকত্ব অর্জন বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা, ফৌজদারী অপরাধে অন্তত দু’বছর কারাদণ্ড ও কারাভোগের পর পাঁচ বছর পার না হওয়া, আইনের দ্বারা প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত হলে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর হওয়ার কারণে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকলে, সংসদ সদস্য পদ বাতিল হওয়ার পাঁচ বছর অতিক্রম না হলে, দুর্নীতির দায়ে সরকারি চাকরি থেকে বিভাগীয় শাস্তিভোগ করার পর পাঁচ বছর পার না হলে, অর্থ ঋণ আদালত আইন ’৯০ অনুযায়ী ঋণ খেলাপী হলে ইত্যাদি।

উল্লেখ্য, এর আগে প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করার বাধ্যবাধকতা থাকলেও মঙ্গলবারই আদালত এ বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে।