২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও তিন বিভাগের মনোনয়ন প্রায় চূড়ান্ত আওয়ামী লীগের

খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার পাঁচ জেলার অধিকাংশ আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 12:20 AM

Updated : 26 Apr 2022, 04:10 PM

রোববার দু’দফায় সুধা সদনে আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হয়। প্রথমে সকাল ১০টা থেকে দুপুর ১টা, দ্বিতীয় দফায় রাত নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বৈঠক চলে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, খুলনা ও বরিশাল বিভাগের এবং ঢাকা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলার প্রায় সব আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।