সিপিবির মনোনয়ন সংক্রান্ত সভা ১৯ ডিসেম্বর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় নির্বাচনে পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সভা ডাকা হয়েছে।
পার্টির যে ৫৭ জন কমরেড সংশ্লিষ্ট জেলা কমিটির অনুমোদন নিয়ে ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি কাজে নিয়োজিত রয়েছেন তাদের সবাইকে এবং দেশের সব জেলা কমিটির সভাপতি অথবা সাধারণ সম্পাদককে এ সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
এই যৌথ সভার পর ওইদিনই বেলা ৩ টায় পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরি সভা হবে।
১৮ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে।
