২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে দু’হাজার ১৫৮ জন ভুয়া ভোটারের নাম কর্তন

নীলফামারীতে অপ্রাপ্ত বয়স্ক ও ভুয়া ভোটার হিসেবে দু’হাজার ১৫৮ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আর বাদ পড়ে যাওয়া এক হাজার ১৯১ জনের নাম তোলা হয়েছে তালিকায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

গত ৭ দিনে জেলার ৫টি উপজেলার ভোটার তালিকা থেকে নাম বাদ, সংযোজন ও সংশোধরননর রিপোর্ট পেয়েছে জেলা নির্বাচন অফিস। ডিমলা উপজেলার রিপোর্ট জেলা নির্বাচন অফিস পায়নি।

জেলার ছয়টি উপজেলায় এক হাজার ৭৯৭ জন সহায়ক কর্মকর্তা ও ৭৪ জন সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজ করছেন।