জিএম কাদেরের বহিষ্কারাদেশ প্রত্যাহার
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার দলের বহিষ্কৃত নেতা গোলাম মোহাম্মদ কাদেরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছেন।
দলের গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ২৬ নভেম্বর লন্ডন থেকে এক চিঠিতে এরশাদ দলীয় শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে ছোট ভাই জিএম কাদেরকে বহিস্কার করেছেন।
সভাপতিমণ্ডলির সদস্যসহ দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তিনি আগের সব পদ ফিরে পাবেন।
