২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি চৌধুরী ওএসডি কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন চেয়েছেন

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ওএসডি ৬৫০ জন কর্মকর্তার পদোন্নতি ও অবিলম্বে যথাযথ পদায়ন দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

চারদলীয় জোট সরকারের আমলে ওএসডি হওয়া কিছু কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার পদক্ষেপ নেওয়ায় তত্ত্বাবধায়ক সরকারকে তিনি স্বাগত জানান।

বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় কার্যালয়ে বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, ‘একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে।’

বাড্ডা ও তুরাগ থানা যুবদল নেতা চাষী সায়েদুর রহমান, শামসুল হক ও আরাফাত আল রিয়াদের নেতৃত্বে প্রায় ২০০ নেতাকর্মী এলডিপিতে যোগ দিয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এলডিপি সভাপতি আরও দাবি করেন, আসন্ন নির্বাচনের আগে বিএনপির সব দুর্নীতিবাজকে গ্রেপ্তার করতে হবে।