প্রশাসনে আরেক দফা রদবদল
জনপ্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব, উপসচিব ও সিনিয়র সহকারি সচিব পর্যায়ে বুধবার আরও রদবদল করা হয়েছে।
বদলিকৃতদের মধ্যে অতিরিক্ত সচিব পর্যায়ের ৩ জন, যুগ্ম-সচিব পর্যায়ের ৮১ জন, উপ-সচিব পর্যায়ের ১৩ জন এবং ৬ জন সহকারি সচিব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
যুগ্ম-সচিব পর্যায়ের ৮১ জনের মধ্যে ৭৭ জনকে পদায়ন এবং ৪ জনকে বদলি করা হয়।
পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে রদবদলের আদেশ জারি করা হয়।
অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে জাতীয় গৃহায়ন কর্পোরেশনের চেয়ারম্যান ডঃ শফিউল আলমকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস পদে, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি অসিত কুমার মুকুটকে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং একই মন্ত্রণালয়ের ওএসডি গোলাম কুদ্দুসকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবুল হোসেন মিয়াকে একই মন্ত্রণালয়ে নিয়োগ, পদায়ণ ও প্রেষণ (এপিডি) শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
একই মন্ত্রণালয়ে মুদ্রণ ও পরিবহন শাখার উপসচিব আব্দুল মান্নানকে প্রশাসন-২ শাখা এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব নাছিমা বেগমকে মুদ্রণ ও পরিবহন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
ওএসডি উপসচিব শেখ ফিরোজ আহমেদকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক এবং ওএসডি উপসচিব সরকার আবুল কালাম আজাদকে বিসিএস প্রশাসন একাডেমির প্রোগ্রামার নিয়োগ করা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ পরিচালক বিসিএস ডাক ক্যাডারের সদস্য জেহসান ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রত্যর্পণ করা হয়েছে।
নড়াইলের সাবেক জেলা প্রশাসক শরফুদ্দিন খান জিলানীর ঢাকা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলির আদেশ বাতিল করে তাকে বস্ত্র পরিদপ্তরের পরিচালক এবং ওএসডি উপসচিব আনোয়ারুল ইসলাম সরকারকে গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক নিয়োগ করা হয়েছে।
ঢাকার দোহারের সাবেক ইউএনও আকতার উজ জামানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক, টাঙ্গাইলের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাৎ হোসাইনকে সংস্থাপন মন্ত্রণালয়ে, বিপিএটিসির সহকারি পরিচালক ঈদতাজুল ইসলাম ও আবদুর রউফ মিয়াকে একই দপ্তরের উপপরিচালক, নোয়াখালীর সহকারি কমিশনার টিকেএম মুশফিকুর রহমান ও নীলফামারীর সহকারি কমিশনার মনসুর আলম খানকে বিপিএটিসির সহকারি পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
