২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ৪ দলের বিক্ষোভ মঙ্গলবার

নৈরাজ্য ও অবরোধ কর্মসূচি প্রতিরোধে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট। সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া চার দলের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৩টায় দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা অনুষ্ঠিত হবে।

এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চারদল সোমবার সারাদেশে থানায় থানায় সমাবেশ করেছে।

রাজধানীর বিভিন্ন থানাতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।