ড. গালিবের মুক্তি দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গাবিরের মুক্তি দাবিতে শুক্রবার রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ।
বিকাল সাড়ে ৩ টার দিকে নওদাপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান রাস্তা ঘুরে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে আহলে হাদীছ আন্দোলন মহানগর শাখার সভাপতি মোহাম্মদ ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের ভারপ্রাপ্ত আমীর আব্দুস সালাদ সালাফী, কেন্দ্রীয় মোবাল্লিগ এস এম আব্দুল লতিফ, আহলে হাদীছ যুব সংঘের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুযাফফর বিন মহসিন, রাজশাহী জেলা আন্দোলনের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা ড. গালিবকে ফাঁসানোর জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেন।
