২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাডাঙ্গা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে অফিসের সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 03:29 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পরে নৈশপ্রহরীর চিৎকার শুনে এলাকাবাসী এসে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে।

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেছেন।