২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“প্রধান উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন”

কার্যত কোন পরিবর্তন না হলেও প্রধান উপদেষ্টার দপ্তর পুনর্বন্টনের ঘোষণা করেছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 11:08 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

“প্রধান উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন” শিরোনামে বুধবার রাতে এক সরকারি ঘোষণায় বলা হয়েছে ড. ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টা হিসেবে ছ’টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে থাকবেন।

সেগুলো হচ্ছে: মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়।

এর আগে ১ নভেম্বর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টনের সময় সরকারি ঘোষণায় বলা হয়েছিল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ এর হাতে থাকবে:

সশস্ত্র বাহিনী বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, এনজিও ব্যুরো, প্রতিরক্ষা, সংস্থাপন, সরকারি কর্মকমিশন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতের ঘোষণার অর্থ হচ্ছে প্রতিরক্ষা এবং সশস্ত্রবাহিনী বিভাগ “প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদ” এর হাতে থাকছে না । নতুন ঘোষণায় এ বিষয়ে কিছু বলা না হলেও, নিয়ম অনুযায়ী এই দুই দায়িত্ব পালন করবেন “রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ”।